আমরাও ডিজিটাল ওয়াসা হয়ে যাচ্ছি: তাকসিম এ খান

৪ জানুয়ারি, ২০২১ ১৭:৫৯  
আমরাও ডিজিটাল ওয়াসা হয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের বুড়িগঙ্গা হলে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তাকসিম এ খান বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ। আমরা ২০১০ সালে বলেছিলাম, আমরা চাই ডিজিটাল ওয়াসা। ২০২১ সালে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, ডিজিটাল ওয়াসার অনেক কাছাকাছি চলে আসছি আমরা। আমাদের বেশ কিছু বিষয় কম্পিউটারাইজ করে ফেলেছি। এখন চেষ্টা করছি ওয়েবের মাধ্যমে পানির রিডিং দেখে বিল করার। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মাহমুদ, ডেভলপমেন্ট ডিরেক্টর আবুল কাশেম প্রমুখ।